Sunday, July 28, 2013

 

 

আসুন একমাসের ইন্টারনেট প্যাঁক যতদিন খুশি ব্যবহার করি

আমাদের দেশের ইন্টারনেট সংযোগ এর দাম অনেক বেশি আর মিনি প্যাক গুলোর মেয়াদ যেমন তেমন ডাটা কম । তাই আমাদের অনেক সমস্যা পোহাতে হয় । আমরা না পারি বড় প্যাক কিনতে যেহেতু অত ডাটা আমাদের একমাসে লাগে না, এছাড়া টাকা লাগে বেশি । অল্প টাকায় যে প্যাক গুলো পাই তাতে আমাদের পোষায় না ।

আমরা ইচ্ছা করলে এক মাসের ইন্টারনেট প্যাক দুই তিনমাস বা আরও বেশি সময় ধরে ব্যবহার করতে পারি । আমাদের অনেকের ধারনা এমনকি আমারও ছিল যে এক মাসের ইন্টারনেট প্যাক এক মাসের মধ্যে শেষ করতে হবে । আসলে তা সত্য নয় । আমি গত মাসের জিপি ইন্টারনেট প্যাক আমি এমাসেও ব্যবহার করছি ।
এ জন্যে যা করতে হবে তা হল প্রথমে এক মাসের একটা বড় প্যাক কিনে ফেলুন । চালাতে থাকুন । আপনার কেনা প্যাক এর মেয়াদ শেষ হওয়ার দিন রাত ১২ টার অনেক আগে বা সতর্কতার জন্যে আগের দিন এক মেগাবাইট এর বা অন্য কোন মিনি প্যাক চালু করে দেন । দেখবেন আপনার নতুন ডাটা প্যাক এর মেয়াদ এর সাথে পুরাতন প্যাক এর ডাটা যোগ হয়েছে । অর্থাৎ আপনার আগের মাসের ডাটা ৫০০ এম বি থাকলে আপনার নতুন প্যাক এর পরিমাণ হবে ৫০১ এম বি তিন দিনের জন্যে । এখন আপনার অ্যাকাউন্ট এ পরিমাণ মত টাকা রাখুন যাতে অটো রি-নিউ হয় । অথবা অটো রি-নিউ ফিচার না থাকলে সময় মত একই ভাবে মিনি প্যাক কিনতে থাকুন ।
এভাবে আপনি ১ GB pack ২৫০ এম বি করে চার মাস বা ৫০০ এম বি করে দুই মাস ব্যবহার করতে পারবেন । জিপি তে ১ এম বি= ২.৮৭ ভেট সহ, মেয়াদ তিন দিন । তাই আপনার পরের মাসে শুধু ২.৮৭*১০= ২৮.৭ টাকা খরচ করলেই হবে । সবাই ভাল থাকবেন ।

No comments:

Post a Comment